Sunday, November 24, 2019

সাধ
মো: শাহাদাৎ শিকদার

সাধ ছিল হব কবি

লিখব খাতায় খাতায়
ইতিহাসে নাম থাকবে মোর
থাকবে বইয়ের পাতায়
ছোটদের জন্য লিখব ছড়া
বড়দের কবিতা
ছন্দে ছন্দে লিখব আমি
ভরবো বইয়ের পাতা
চোখে থাকবে বড় চশমা
কলম থাকবে হাতে
পাঞ্জাবিটা পড়েই নিব
পায়জামাটাও সাথে
কিন্তু,
একদিন ইশকুল থেকে ফিরতে বাড়ি
বড় রাস্তা পেরোতে
একটি গাড়ি দিল ধাক্কা
ওপরে এক গাড়ি হাতে
অবশেষে ফিরলাম বাড়ি কিন্তু
ছিলনা আমার হাত
লিখবনা আর কবিতা আমি
পূরণ হলনা আমার সাধ

No comments:

Post a Comment