Sunday, November 24, 2019

ভালবাসার রঙ এখনো বদলায় নি
মোঃ শাহাদাৎ শিকদার

মন খারাপের কোন কারণ প্রয়োজন হয় নাহ আজ বুঝতে পারছি।এইতো ভালোই তো বসে ছিলাম হঠাৎ  কি হলো মনের কে জানে।কিছুই ভালো লাগছে নাহ।কান্না পাচ্ছে। কাঁদবো নাহ এভাবেই বিমর্ষ থাকবো।কাঁদলে হয়তো মনটা একটু হালকা হতো।তবে এই খোলা রাস্তায় তো আর এখন কাঁদতে পারি নাহ।বয়সটা যে বেড়ে গেছে। আচ্ছা বিমর্ষের রং কি? জানতে ইচ্ছে করছে।আবার কোন মানবীকে দোষারোপ করে বলতে ইচ্ছে করছে এভাবে কেন সব এলোমেলো করলে সবতো গোছানোই ছিলো।কিন্তু কাকে বলবো? কারো সাথে এই জীবনের যৌবনের গাটছড়াই বাধা হয়নি কখনো।সবাইকে আমি বলি যে আমি আবেগকে মূল্য দেই নাহ কিন্তু আবার আমি গুমরে গুমরে কাঁদি একা তা কোন কারণ ছাড়াই। এটা কি আবেগ নাহ অপু? এভাবেই নিজেকে প্রশ্ন করি।আমি জানি হয়ত একদিন কোন মানবীর সাথে আমার গাটছড়া বাধা হবে তবে হয়তো সেখানে এ আবেগ থাকবে নাহ,সেখানে ঐ মানবীকে দোষারোপ করার মতো কোন প্রশ্ন থাকবে নাহ।তখন হয়তো তাকে এক পলকে দেখে বলতে পারবো নাহ, বাহ!তোমাকে বধু বেশে দারুণ লাগে।কিন্ত তবুও তার সাথেই আমার বাকি জীবনের সব সুখ,দুঃখের মূহুর্তগুলো কাটবে।আমি জানি কখনও তার সাথে আমার গভীর রাতে মান-অভিমান হবে,কখনও হয়ত খুব জোড়ালো ঝগড়ায় রুপ নেবে তবুও ভালবাসার রঙটা বদলাবে নাহ।ঠিক একই ভাবে থাকবে।এভাবে চলতে চলতে যৌবনটা একদিন ফুরিয়ে যাবে। দেহের সৌন্দর্য গুলো বার্ধক্যে পরিণত হবে।হয়ত এই সংসার নামক বাগানে কোন ফুটফুটে ফুল থাকবে।তাকে নিয়েই তখন সকল স্বপ্নরা খেলা করবে আমাদের নিদ্রা রাজ্যে। জানি না হয়ত বৃদ্ধাশ্রমেও জায়গা হতে পারে আবার ঐ ফুলের দামী বিছানায় ও হতে পারে।তবুও ভালবাসার রঙ বদলাবে নাহ।সেই একই রুপ থাকবে।তখন হয়ত আমি বৃদ্ধ কন্ঠে বলবো এই তুমি কি ঘুমিয়ে পড়লে নাকি ওঠো আজ যে আমাদের বিবাহ বার্ষিকী। তখন হয়ত আমি বয়সের ভারে কর্কশ কন্ঠে বলবো তুমি কিন্তু এখনো সেই তুমি ই আছো একটু বদলাও নি আর সে আমার সাদা কেশ গুলোয় হাত দিয়ে বলবে ইসসস! তুমিও যদি এখনও চুলে কলপ দাও আবার রঙে ফিরে আসবে।এভাবে সে রজনী কাটবে কিছু পুরোনো গল্প বলে অট্ট হাসিতে মেতে উঠবো।তখনও বলবো দেখ আমাদের ভালবাসার রঙ কিন্তু একদমই বদলাই নি।

No comments:

Post a Comment