সপ্ন
মো:শাহাদাত শিকদার
গায়ে এক হলুদ বর্ণের শাড়ি
পায়েতে এক জোড়া নূপর
তাকিয়ে ছিল এক পলকে
বেলা ছিল ঠিক দুপুর
উঠোনে যে দাড়িয়ে ছিল
কোমরে বিছা পরে
আমিও যেন তাকালাম
পাজরেঁ সাহস করে
নাকে ছিল নোলক
কানে ছিল দুল
চোখে ছিল কাজল আর
খোপায় ছিল ফুল
হঠাৎ মা বলল, এই খোকা ওঠ
সকাল যে হল
ঘুমটা আমার। ভেংগে গেল
সপ্নটা রয়ে গেল
No comments:
Post a Comment